- - -

ঘোড়াঘাটে উপজেলা পৌর প্রশাস এসিল্যান্ড (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখকে বিদায় সংবর্ধনা।

img 20261017 wa0090
Print News

ঘোড়াঘাটে উপজেলা পৌর প্রশাস এসিল্যান্ড (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখকে বিদায় সংবর্ধনা।

 

দিনাজপুরের ঘোড়াঘাটে থানা প্রেসক্লাবের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ-এর বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পৌর সদর আরসি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভীল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। তিনি তাঁর বক্তব্যে অর্পিত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতার কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন, আরসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, সাংবাদিক মোখলেছুর রহমান, শাহ আলম মিয়া, কাজী নাছির মঈদ, আবু বক্কর সিদ্দিক, আবু সুফিয়ান, মীর হান্নান, সোহেল মিয়া ও কাইসার হাবিব পাপ্পুসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখকে থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামের গলায় ‘চ্যানেল ২১’-এর প্রেস কার্ড পরিয়ে দেওয়া হয়।
প্রতিবেদন পাঠিয়েছেন:
মো. শাহারুল ইসলাম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
তারিখ: ১৭.১০.২০২৬ ইং
মোবাইল: ০১৭৫০৩০৭৭২২

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa