- - -

ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই, দুই কসাইয়ের জেল

Print News

ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই, দুই কসাইয়ের জেল

 

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই করার অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার রানীগঞ্জ বাজার মসলিশপুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে সুমন মিয়া। অপর জন রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, রানীগঞ্জ বাজার এলাকায় একটি অসুস্থ পশু জবাই করে বাজারে নেওয়ার সময় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ৩(১),৫(১),৫(২) ধারা অমান্য করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa