
ঘূর্ণিঝড় হামুনে লন্ডভন্ড কক্সবাজার শহর
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুন আঘাত হেনেছে। ৯০ কিলোমিটার গতিবেগ নিয়ে তীব্র আঘাত করে।
গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উপকূল অঞ্চল গুলোতে ব্যাপক ক্ষতি হয় ঘূর্ণিঝড় হামুনের আঘাতে।
সন্ধ্যা থেকে শুরু হওয়া ধমকা হাওয়ায় শহরের সড়কে গাছ পালা ভেঙে পড়ে গাড়ি চলচল বন্ধ রয়েছে। বহু বাড়িঘর বাতাসে উড়ে গেছে। বিভিন্ন জায়গায় দেওয়াল ভেঙে পড়ে হতাহতের খবর পাওয়া গেছে। খুঁটি ভেঙে
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কক্সবাজারের সকল ফ্লাইট বন্ধ রয়েছে। সৈকতে প্রর্যটকদের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে মাইকিং করে হচ্ছে।
আবহওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, সন্ধ্যায় প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় হামুন উপকূল অঞ্চলে আঘাত হানে। উপকূল অঞ্চল কুতুবদিয়া হয়ে এটি বের হবে।
ঘূর্ণিঝড় হামুনের মোকাবিলায় সরকারিভাবে খোলা হয়ে আঞ্চলিক সেইভ জোন। ইতোমধ্যে উপকূল অঞ্চলের মানুষদের নিরাপদ সেইভ জোনে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, কুতুবদিয়া ও মহেশখালীতে ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে দেওয়াল চাপায় ২ জনের মৃত্যু হয়েছে।ঘুর্ণিঝড় মোকাবিলায় চিকিৎসাক ও ফায়ারসার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থার টিম প্রস্তুত রয়েছে।
কক্সবাজার উপকূল অঞ্চলে সতর্ক সংকেত ৭ নম্বর দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
![]()









