- - -

ঘুমঘুম চোখে

Print News

ঘুমঘুম চোখে
এস,কামরুন নাহার

 

#নিঝুম রাতে ঘুম ঘুম
চোখের মায়ায় যে কবিতা
আমায় জাগিয়ে রাখে সে
কবিতা তোমরা চুরি করো
না, বরং তারে মমতায় ছুঁয়ে
দাও অলিন্দে।
শব্দের মালা গেঁথেছি আমি
আমার জন্য নয়,
সব মালা তোমাদের জন্যই,
সাজিয়ে রাখা হয়।
ফুল বাগানে ফুলের শোভা
নয়নে বাঁধি রাখো,
ছিঁড়ে নিলে সে ফুল শুকাবে
আনন্দ দেবে নাকো!
চুরির দ্বায়ে দণ্ডিত হইও না
লজ্জার মাথা তোমরা খেওনা
তাতে আমারই লজ্জা হয়,
কবি হতে কবিতা চুরি মানবের
কর্ম নয়।
চুরি করে পেটের ক্ষুধা মিটে না,
যদি নিজের হাড়ি থাকে শূন্য!
চোরের মন পালিয়ে বেড়ায়
নিজেও বুঝে চোর জঘন্য।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa