- - -

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ফটিকছড়িতে ৫ হাজার চারা রোপণ ও বিতরণ কর্মসূচি আজ

Print News

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে
ফটিকছড়িতে ৫ হাজার চারা রোপণ ও বিতরণ কর্মসূচি আজ

গাছ লাগাই, পরিবেশ ও প্রকৃতি বাঁচাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)’র যৌথ উদ্যোগে আজ (৩০ সেপ্টেম্বর) রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন দুই ইউনিয়নে ৫ হাজার চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার জাহানপুর ইউনিয়নের জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনে এবং বিকাল ৩টায় ভূজপুর ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওলাদে রাসুল (স.), নায়েবে সাজ্জাদানশীন, দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ফটিকছড়ি সরকারি কলেজের পরিবেশবিদ শিক্ষক, বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকার জন্য গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)’র প্রচার সমন্বয়ক মহিউদ্দিন এনায়েত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa