- - -

গোয়াইনঘাটে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০২৮ মেট্রিক টন

Print News

গোয়াইনঘাটে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০২৮ মেট্রিক টন

 

গোয়াইনঘাটে ২০২৪-২৫ মৌসুমের আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে গোয়াইনঘাট এলএসডি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুলল ইসলাম। আমন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

এ সময় সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটে এবার ১০২৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৩ টাকা হিসাবে ১৩২০ টাকা প্রতিমন করে ধান সংগ্রহ করা হবে। ধান বিক্রয়কারী কৃষকের কৃষি কার্ড ও ব্যাংক একাউন্ট থাকতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa