
গোপালগঞ্জে বিভিন্ন অনিয়ম এর অভিযোগে সেন্টাল হাসপাতাল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা
নবগঠিত স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা আনুযায়ী সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে আজ বেলে ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত র্যাব-৬ এর ভাটিয়া পাড়া ক্যাম্পের ইনচার্জ লেঃ কর্নেল মো: রাসেল আহমেদ ও নির্বাহী ম্যজিস্ট্রেট শপথ বৈরাগীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী ও সেন্টাল হাসপাতালকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। বিভিন্ন অপরাধে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার, নিউ আনন্দলোক ডায়াগনস্টিকে ১০হাজার, পদ্মা ডায়াগনস্টিকে ১০হাজার, সেন্টাল হাসপাতালকে১০ হাজার ও মিলন ফামেসীকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ রাখার অপরাধে ২০হাজার টাকা জেল জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচার শপথ বৈরাগী।
প্রত্যেকক প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে যাবতীয় নিয়ম নিতি না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
![]()









