- - -

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত- মহাসড়ক অবরোধ ২ ঘন্টা

Print News

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত- মহাসড়ক অবরোধ ২ ঘন্টা

 

গোপালগঞ্জে বাস চাপায় মাবিয়া বেগম( ৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঢাকা- খুলনা মহাসড়কে, গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা মাবিয়া বেগম সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে, ঘটনাস্থলে সড়ক পারাপার হচ্ছিলেন এই বৃদ্ধা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ( ইমাদ ) পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায় এবং মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে শত শত স্থানীয়লোকজন মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখায় রাস্তার দুই পাশে কয়েকশ” যানবাহন আটকা পড়ে । পরে আনুমানিক রাত ১১ঃ৩০ মিনিটের দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল সাভাবিক হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa