- - -

গোপালগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ভাগ্য পরিবর্তন করছে অনেক উদ্যোক্তা

Print News

গোপালগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ভাগ্য পরিবর্তন করছে অনেক উদ্যোক্তা

 

গোপালগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ভাগ্য পরিবর্তন করছে অনেকে,নিজ ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে অথবা ক্ষুদ্র উদ্যোগকে এক ধাপ এগিয়ে নিতে, গোপালগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা সদরের শাখা ব্যবস্থাপক মেজবাউল আলম সাংবাদিকদের জানান, গোপালগঞ্জ সদর উপজেলা সহ অন্যান্য উপজেলাতেও তাদের কার্যক্রম পরিচালনা করে। গোপালগঞ্জ জেলা কার্যালয় সহ গোপালগঞ্জ সদর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন শাখা ও সমিতি রয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের লোন সুবিধা প্রদান করে থাকে। যেমন কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ব্যবসায়িক ঋণ, বাড়ি নির্মাণ ঋণ , শিক্ষা ঋণ ইত্যাদি। এই ঋণগুলো স্বল্প সুদে দেওয়া হয় এবং এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে আর্থিক সেবা নিশ্চিত করা হয়।পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।এই ব্যাংকটি বিভিন্ন ধরণের লোন প্রদান করে থাকে , শিক্ষার্থীসহ দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ঋণ গ্রহিতা তাহমিনা আক্তার রুপা, বলেন পল্লীর সঞ্চয় ব্যাংক থেকে লোন নিয়ে মুরগি এবং হাঁস পালন করছি, সেখান থেকে আমার ইনকাম এবং পরিবারের চাহিদা মেটাতে পারছি। আরেকজন ঋণ গ্রহীতা আসিয়া বেগম, বলেন গোপালগঞ্জ সদর উপজেলার শাখা ব্যবস্থাপক মেজবাউল আলম,একজন ভালো মনের মানুষ, আমাকে ঋণ দিয়েছে সেই টাকা দিয়ে আমি একটা মেশিন কিনেছি এখন ভালই আছি।।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa