- - -

গুয়াহাটিতে ভুয়ো সিবিআই পুলিশ গ্রেফতার!

Print News

গুয়াহাটিতে ভুয়ো সিবিআই পুলিশ গ্রেফতার!

 

ভুয়ো সিবিআই পুলিশকে গ্রেফতার করা হয়েছে। আসামরাজ‍্যের বশিষ্ট পুলিশ মঙ্গলবার ( ১২ নভেম্বর ) মরিগাঁওয়ের সাতোবাড়ির ভুরবন্ধার বাসিন্দা প্রশান্ত বরদলৈ (৪০) নামে এক ব‍্যক্তিকে আটক করেছে। প্রশান্ত প্রতারণামূলকভাবে কেন্দ্রীয় তদন্ত ব‍্যুরো ( সিবিআই ) শাখার পুলিশ সুপার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন‍্য তাকে আটক করেছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, বরদলৈ একটি ভুয়ো সিবিআই পরিচয়পত্র পেশ করে বিভিন্ন ব‍্যক্তিদের কাছ থেকে টাকা দাবি করছিল। আরও তদন্তে জানা গেছে, তিনি মিথ‍্যা অজুহাতে অর্থ সংগ্রহ করে বেশ কয়েকজনকে প্রতারণা করেছিলেন। তদন্ত চলাকালীন পুলিশ তার কাছ থেকে জাল পরিচয়পত্র এবং ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa