- - -

গুণীজনদের পথ অনুসরণ না করায় জাতি আজ চরম সংকটে

Print News

তিন বরেণ্য গুণীজনের স্মরণানুষ্ঠানে বক্তারা
গুণীজনদের পথ অনুসরণ না করায় জাতি আজ চরম সংকটে

 

গুণীজনদের দেখানো পথে হাঁটলে ও তাদের দেখানো পথ অনুসরণ করলে জাতি আজ এমন দিশেহারা এবং সংকটে পরতো না। তাদের জীবনাদর্শ বিচ্যুত হওয়ার ফলে জাতি এগিয়ে যাওয়ার কথা থাকলে এগিয়ে যায়নি। গুণীজনদের যতবেশি সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করা হবে এবং তাদের পদাংক অনুসরণ করা হবে জাতি ততবেশি সমৃদ্ধ হবে। ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে তিন গুণীজনের স্মরণানুষ্ঠানে বক্তারা একথা বলেন।
চট্টগ্রামের তিন কৃতি সন্তান, বরেণ্য গুণীজন ভাষা বিজ্ঞানী ড. মনিরুজ্জামান, ভাষাবিদ ড. মাহবুবুল হক ও শব্দসৈনিক ওস্তাদ মিহির লালার মৃত্যুতে গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় নগরের আন্দরকিল্লা মোরে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের ( তৃতীয় তলা) বাগীশিক মিলনায়তনে ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. অন্জন কুমার দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।

সভায় বক্তারা বলেন, বিশ্বের বহু দেশে গুণীজনদের পথ ও মত অনুসরণ করে এগিয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। তেমনি গুণীজনদের দেখানো পথ ও মত অনুসরণ না করায় জাতির বিপর্যয় ঘটেছে তারও উদাহরণ রয়েছে। বক্তারা আরও বলেন, আগামী প্রজন্মকে স্মরণীয় গুণীজনদের দেখানো পথ ও মতে জীবনাদর্শে উজ্জীবিত করা না গেলে জাতির আরও সংকট বাড়বে।

IMG 20240915 WA0215 300x116
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের সভাপতি ওস্তাদ স্বপন কুমার দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো কালিম শেখ, এ্যাড ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো মাসুদ রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর সাধারণ সম্পাদক ও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক সাবরিনা আফরোজা, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। অন্যান্যদের মধ্যে মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগীত শিল্পী অভিষেক দাশ, কবি সজল দাশ, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ মহসিন, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, রতন ভট্টাচার্য, আব্দুল খালেক, নুরুল ইসলাম প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa