- - -

গুজরাটে স্টিল প্ল‍্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে মৃত ৪ শ্রমিক 

Print News

গুজরাটে স্টিল প্ল‍্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে মৃত ৪ শ্রমিক

 

 

ভারতের গুজরাটের সুরাটে স্টিল প্ল‍্যান্টে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে মৃত্যু হল ৪ শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে গুজরাটর সুরাটে অবস্থিত আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার প্ল‍্যান্টে। জানা যায়, অগ্নিকান্ডের সময় কারখানার লিফটের মধ‍্যে ছিলেন এই শ্রমিকরা। যার জেরে মৃত্যু হয় তাঁদের। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার মধ‍্যে কাজ চলাকালীন জ্বলন্ত কয়লা কোনওভাবে ছড়িয়ে পড়ে। যার ফলেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের পাশাপাশি সংস্থার তরফেও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার পর এখন ও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ‍্যে ৩ জনের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন দুর্ঘটনার জেরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে জ্বলন্ত কয়লার কথা বলা হলেও, সংস্থার আর এক কর্তা জানান, কোনও যন্ত্রের যান্ত্রিক সমস‍্যার জেরেও এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে, যে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে। কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছি আমরা। পাশাপাশি পুলিশ ও বিষয়টি খতিয়ে দেখছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa