- - -

গুজরাটে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা বাসের, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬

Print News

গুজরাটে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা বাসের, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬

 

ভারতের গুজরাটের সাবরকাঁঠা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত আরও ৪ জন। বুধবার (২৯ এপ্রিল ) সকালে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি ভ্যান শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে ভ্যানের পিছনে ধাক্কা মারে। গামভোই থানার ইন্সপেক্টর অলপেশ চৌধুরী জানিয়েছেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কার অভিঘাতে ভ্যানটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা যায়, শামলাজি- আহমেদাবাদ জাতীয় সড়কের জসওয়ন্তগড় পাতিয়া এলাকার হিম্মতনগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa