
গুজরাটে নাবালিকাকে ধর্ষণ – খুনের অভিযোগ, এনকাউন্টারে নিহত অভিযুক্ত
ভারতের গুজরাটে এক নাবালিকা ধর্ষণ করে খূনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুবক। সোমবার (২০ জুলাই ) ভোরে জেল থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে নিহত হন ওই অভিযুক্ত। গুজরাটের আনন্দ জেলার ঘটনা। জানা যায়, নিহত ওই অভিযুক্তের নাম সুরেশ পারমার। পুলিশ সূত্রে খবর, ৪ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রবিবার (১৯ জুলাই ) বিকেলে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, হেফাজত থেকে পালানোর চেষ্টা করতেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের। পুলিশের খবর, দিন কয়েক আগেই ৪ বছরের মেয়েকে নিয়ে ভালসাদ রেল ্স্টেশনের ধারে থাকতে শুরু করেন বাবা মা। পাকা কোনও বসবাসের জায়গা নেই বলেই স্টেশনেই দিন কাটাচ্ছিল ওই পরিবার। রবিবার (১৯ সকাল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় শিশুটি। পুলিশে খবর দেওয়া হলে শুরু হয় তল্লাশি। অবশেষে স্টেশনের ধারেই একটি পরিত্যক্ত এলাকা থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুরেশকে গ্রেফতার করে বোরসাদ গ্রামীণ থানার পুলিশ। জানা যায়, সোমবার (২০) ভোর রাতেই বোরসাদ থানা থেকে আনন্দ থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর ছক কষে সুরেশ শারীরিক অসুস্থতার কথা্ জানিয়ে গাড়ি থেকে নামে অভিযুক্ত তখনই ছুরি নিয়ে ২ পুলিশ কর্মীকে আঘাত ও করে সে। এরপরই পালানোর চেষ্টা করে সুরেশ। সেই সময়ে তাকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ আধিকারিক। গুরুতর অবস্থায় সুরেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
![]()









