- - -

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Print News

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

 

গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হাতে আসাদুজ্জামান তুহিন (৪০) নামে এক সাংবাদিক খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

ঘটনার বিবরণ

নিহত তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সাংবাদিক পলাশ প্রধান বিবিসি বাংলাকে জানিয়েছেন, তুহিন মসজিদ মার্কেটের সামনে এক নারীর ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার পিছু নেয় এবং পাশের একটি মার্কেটের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa