- - -

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

Print News

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

 

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি। শ্রমিকরা আজ (রোববার) সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধর কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

অপরদিকে গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলোচনা চলছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa