- - -

গাজীপুরে কারাবন্দি শ্রমিক লীগ নেতার মৃত্যু

Print News

গাজীপুরে কারাবন্দি শ্রমিক লীগ নেতার মৃত্যু
শেখ জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক

গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলার এক শ্রমিক লীগ নেতা অসুস্থ হয়ে মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার বিকালে তিনি মারা যান বলে গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের জানান
মৃত শেখ জহিরুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। জহিরুল একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যাথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান রফিকুল কাদের।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ বলেন, “বিকালে জহিরুলকে আমরা মৃত অবস্থায় পাই। আমরা ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa