- - -

গাউসিয়া কমিটি বোয়ালখালীর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Print News

গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী ও পৌরসভার শাখার যৌথ উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ১ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে মীরপাড়া কেন্দ্রীয় খানকা শরীফে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন জেলার যুগ্ন সম্পাদক শেখ সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর সওদাগর। এসএম ফখরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন আলকাদেরী, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, আহমদ নবী সওদাগর, মোজাম্মেল হক মারুফ, শওকত ওসমান, ইসমাইল সিকদার, এম এ জলিল, এসকান্দর আলম দিদার, আবু সালেহ মোহাম্মদ সাইফুল হক, মো. ইব্রাহীম, রফিকুল আলম সিকদার, কাজী মিজানুল কাদের, জয়নাল আবেদীন মাষ্টার, জহিরুল ইসলাম তৈয়বী, মো. ইদ্রিস সওদাগর, জসিম উদ্দীন, মো. শাহজাহান হানিফ, মো. সেলিম, জাকারিয়া, সিরাজুদ্দৌলা চৌধুরী, রবিউল হোসেন, আব্দুল মাবুদ, আবদুল্লাহ আল মামুন, মামুন মেম্বার সহ বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়ন শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দ্বীনে শিক্ষা প্রসারে আনজুমান ট্রাস্ট পরিচালিত দুই শতাধিক প্রতিষ্ঠানের জন্য যাকাত ফিতরা প্রদানের জন্য আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa