- - -

গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Print News

নিজস্ব প্রতিবেদক

চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখা নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ১০ই ডিসেম্বর রবিবার চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দবির উদ্দিন খান সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সওদাগর, সাংবাদিক কামাল উদ্দীন, গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আখতার উদ্দিন তালুকদার। এতে বক্তব্য রাখেন, হযরতুল আল্লামা গোলাম মুহাম্মদের শায়েস্তা খান আজহারী, হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, এডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আজিজ উদ্দিন, মুহাম্মদ মফিজ উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নবগঠিত পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ আজিজ উদ্দিনসহ কার্যকরি পরিষদের সকলকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দরবারের সাজ্জাদানশীন হুজুর দেশ ও জাতির কল্যান কামনা করে দু’আ ও মুনাজাত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa