- - -

গাইবান্ধায় তিনদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

Print News

গাইবান্ধায় তিনদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক জোন যৌথভাবে আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সোমবার থেকে তিনদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।
অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোলস্না মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, চেম্বার পরিচালক তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২৯টি স্টল বসানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa