- - -

গল্পে মুগ্ধ পূজা

Print News

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। এবার ‘দরদিয়া’ শিরোনামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। নব্বইয়ের দশকের রোমান্টিক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দরদিয়া’র কাহিনি। রোমান্সের পাশাপাশি সিনেমায় থাকবে অ্যাকশনও। গল্প নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পূজা। বললেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হবে এ সিনেমা। চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্য কোনো সিনেমার গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি। আমি যে চরিত্রটি করব, সেটা দারুণ একটি চরিত্র। ঠিকমতো রূপায়ণ করতে পারলে সিনেমাটি সুপারহিট হতে পারে।’
এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। এখনো মুক্তি পায়নি ছবিটি। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। আদর আজাদের সঙ্গে বারবার জুটি বাঁধার কারণ ব্যাখ্যা করে পূজা বলেন, “যে টিমের সঙ্গে ‘লিপস্টিক’ সিনেমায় কাজ করছি, এটিও একই টিমের। পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিক আদর ভাইয়া।” সিনেমার কাজ শেষ হতে আরও এক সপ্তাহ লাগবে। এর পর ‘দরদিয়া’ সিনেমার বাকি শিল্পী-কলাকুশলী নির্বাচনের কাজ শুরু করবেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন বলে জানান নির্মাতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa