- - -

গজারিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

Print News

গজারিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাসান রাবার ইন্ডাস্ট্রিতে নিয়ম বহির্ভূত ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শ্রমিক।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন হাসান রাবার ইন্ডাস্ট্রির শ্রমিকরা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নেন। পরবর্তীতে দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি সিও’র পদত্যাগ, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্ম ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা-সহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরবর্তীতে মালিক পক্ষ ও উপজেলা প্রশাসন একাধিকবার বৈঠক করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন তারা। কিন্তু এর কিছুদিন পরেই আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করে একের পর এক তাদের চাকরিচ্যুত থাকে মালিকপক্ষ। সর্বশেষ শ্রমিক নেতা সোহেলকে চাকরিচ্যুত করার নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ।
তাই বাধ্য হয়ে তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন।

বিষয়টি নিয়ে মালিক পক্ষের বক্তব্য জানতে হাসান রাবার ইন্ডাস্ট্রিতে গেলে তারা গণমাধ্যমের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন,’ উভয় পক্ষের সাথে কথা বলে আমরা বিষয়টির সমাধান করে দিয়েছি। মালিকপক্ষ আমাকে জানিয়েছে আন্দোলনে করার নয় নিয়ম ভাঙ্গার জন্য কতিপয় শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিটি কোম্পানি তাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা কোম্পানি কর্তৃপক্ষ নিতে পারে। শ্রমিক নেতা সোহেলও নিয়ম ভাঙ্গার বিষয়টি স্বীকার করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa