- - -

ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর উদ্যাগে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Print News

ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর উদ্যাগে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডে ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যাগে মাস ব্যাপী ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান (২৮ মার্চ) শুক্রবার বাদ জুম্মা লামা পাড়া জামে মসজিদ সংলগ্ন সূর্য মুখী বি,কে,এ এন্ড হাই স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের çপরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর পরিচালনায় ও শিক্ষক কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন সহকারী শিক্ষক মোজাহিদ আহমদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নুরুল হক,নবী গঞ্জি, প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলা নূরুল হক নবী গঞ্জী বলেন, কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর আলম, আশরাফ চৌধুরী,ফখরুল হাসান ইমন,ফারহাদ হাসান কাইয়ুম, প্রমুখ।
মাস ব‍্যাপি ক্বেরাত প্রশিক্ষণ শেষে জামাতে,ছালিস- জামাতে – ছানি- আমপারার জামাজ কায়দার জামাত – সূরার জামাত সহ বিভিন্ন জামাতে সর্বমোট ৪৫ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa