- - -

কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার—১

Print News

কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার—১

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রুবেল (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় ওই কিশোরীর মা কামরুন নাহার বাদী হয়ে শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষক রুবেল ও তার সহযোগি জামাল উদ্দীনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রুবেল উপজেলার রামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের স্বাপন মিয়ার বাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পলাতক অপর আসামী নাম জামাল উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষক রুবেল ও ধর্ষিতা উভয়ে একই এলাকার বাসিন্দা। ৭—৮ মাস যাবত তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে ৩ ডিসেম্বর জামাল উদ্দিনের সহযোগিতায় তারা পাশ্ববতীর্ আমিন উল্যাহ সওদাগরের খামার বাড়িতে দেখা করতে যায়। সেখানে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবতীর্তে বিয়ের কথা বললে রুবেল ওই কিশোরীর সাথে নানা তালবাহানা করে বিয়ের বিষয় এড়িয়ে যায়। এরই মধ্যে রুবেল ওই কিশোরীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে পেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, অভিযোগ পেয়ে দ্রুততম সময়ের মধ্যে শনিবার রাতেই প্রধান অভিযুক্ত ধর্ষক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa