- - -

কোটালীপাড়ায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Print News

কোটালীপাড়ায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হকের সভাপতিত্বে উপজেলার শাপলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলার মাসিক মিটিং টি আজ বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলার শাপলা হল রুমে নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হকের সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,, উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।

বক্তাদের প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এ সময় রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম বাগচী বলেন আমরা অনেক ভালো আছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সাহেব আসার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে।

কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব সুলতান সহ সাংবাদিক জাহিদ দাড়িয়া,আবুল কালাম বক্তব্যে,স্কুল কলেজের সামনে ইভটিজিং মাদক,বাল্যবিবাহ, রমজানের পবিত্রতা রক্ষা করা সহ ইত্যাদি দিকগুলো তুলে ধরেন।

এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা করার জন্য আমি এবং আমার প্রতিটি সদস্য সঠিক ভাবে কাজ করে যাচ্ছি।ইতিমধ্যে মাদক, চুরি,, বাল্যবিবাহ ও জনগণের নিরাপত্তার জন্য সর্বপ্রকার কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।

মাসিক মিটিং এ সভাপতি নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠিনভাবে পরিচালনা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করবেন আশা ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa