- - -

কোচবিহারে বাইক – লরির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত 

Print News

কোচবিহারে বাইক – লরির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) সকালে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিমবঙ্গের কোচবিহারে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। মৃতদেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটির চালক ও খালাসিকে ও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ২ যুবকের নাম গৌর সাহা ও প্রনব দে। জানা যায়, ২ যুবক ফটোগ্রাফি করেন। রাতে বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ শেষ করে কোচবিহার ফিরছিলেন ২ জন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) ভোরে মাথাভাঙার দিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি লারির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে বাইকের। রাস্তায় ছিটকে পড়েন ২ জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। অন্যজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn