
কৈলাশহরে ৩ জন বাংলাদেশি নাগরিক আটক
বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর ) ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর জেলার উনকোটির অধীনে বিওপি সমরুপার বিএসএফ জওয়ানরা ২ জন নাবালক সহ ৩ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করার চেষ্টা করার সময় আটক করে। ৩ জন বাংলাদেশি নাগরিকই একই পরিবারের সদস্য এবং বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
![]()









