- - -

কেরলে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৫ হবু ডাক্তার নিহত 

Print News

কেরলে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৫ হবু ডাক্তার নিহত

 

 

ভারতের কেরলের আলাপ্পুঝা জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ এমবিবিএস পড়ুয়ার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, হবু চিকিৎসকদের গাড়িটি মাত্রাছাড়া গতিতে ছুটছিল। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (২ নভেম্বর ) রাত ৯টায় দুর্ঘটনা ঘটে আলাপ্পুঝার ব‍্যস্ত রাস্তায়। কেরল রাজ‍্য পরিবহণের দপ্তরের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শেভ্রোলেট টাভেরা গাড়িটির। সংঘর্ষ অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা ৭ হবু ডাক্তারের মধ‍্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনকে গ‍্যাস কাটার দিয়ে গাড়ির বাইরের অংশ কেটে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত হয়েছে মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপের। এদের মধ‍্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। ২ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। ৭ জন ছাত্রই বন্দনাম মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa