- - -

কৃষিজমির মাটি বিক্রি করায় জরিমানা!

Print News

কৃষিজমির মাটি বিক্রি করায় জরিমানা!

 

নোয়াখালীর চাটখিলে কৃষিজমির মাটি বিক্রির অপরাধে বেলাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বদলকোট ইউনিয়নের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন বদলকোট ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করতেন। এতে ফসলি জমির পাশাপাশি গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘অভিযানে অভিযুক্ত বেলাল হোসেনকে একলাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa