- - -

কুষ্টিয়ায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ

Print News

কুষ্টিয়ায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ

 

 

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত চলে এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মোড় থেকে ছাত্র জনতার একটি মিছিল নিয়ে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত হানিফের পরিত্যক্ত তিনতলা বাড়িটিতে ভাঙচুর চালানো হয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে হানিফের বাড়ির প্রধান ফটক ও প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রায় একঘণ্টা ধরে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে হাউজিং কদম তলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর চালায়। সেখানে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়া হয়।

অপর একটি গ্রুপ পূর্ব মজমপুর এলাকার সকাল-সন্ধ্যার গলিতে অবস্থিত কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, চোর-চোর আওয়ামী লীগ চোর।

এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীর ভাংচুর চালান হয়েছে।

এছাড়াও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের অফিস ভাংচুর করেছে ছাত্র-জনতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa