- - -

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Print News

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

কুমিল্লা সদর দক্ষিণের মোস্তাফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মোস্তাফাপুর এলাক থেকে মরদেহটি উদ্বা র করে পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে আবদুল আলী পাম্পের পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে
সদর দক্ষিণ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনারসত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে দ্রুত সময়ের মধ্যে পরিচয় শনাক্তসহ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa