- - -

কুমিল্লা নগরীতে নিজবাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

Print News

কুমিল্লা নগরীতে নিজবাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

 

কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ড রামনগর এলাকায় নিজবাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রীকে লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ আগষ্ট) বিকেলে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকা নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রীকে লাকি আক্তারকে আটক করা হয়।
নিহত দুজন হলেন, কুমিল্লা নগরীর রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০)। ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার স্বামী পরিত্যাক্তা মেয়ে শিল্পী আক্তারের সাথে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিলো।
শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবশেষ রবিবার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারনে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহীন ও ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa