- - -

কুমিল্লায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় সেচ্ছাসেবক দল নেতার উপর হামলা

Print News

কুমিল্লায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় সেচ্ছাসেবক দল নেতার উপর হামলা

 

কুমিল্লা আদর্শ সদরের ডুমুরিয়া চাঁনপুর গোমতী বাঁধের আশপাশে গোমতী টার্চের সামনে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সেচ্ছাসেবক দল নেতা শামসুল আলম রিয়াদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত্র আনুমানিক ৭টার সময় আদর্শ সদরের ডুমুরিয়া চাঁনপুর গোমতী বাঁধের আশপাশে গোমতী টার্চের সামনে এঘটনা ঘটে বলে জানা যায়।

এঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী মো: শামছুল আলম রিয়াদ (৪৭) পিতা: মৃত খোরশেদ আলম, সাং: ডুমুরিয়া চাঁনপুর (বড় বাড়ি), পোঃ কুমিল্লা সদর উপজেলা ডুমুরিয়া চানপুর কুমিল্লা কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগে বিবাদী: ১। মোঃ শাকিল (২) সাক্কু (৩০) পিতাঃ জলিল মিয়া, ২। মো: অপু (৩০) পিতা: পাখি মিয়া, ৩। মোঃ শারিফ (২৪) পিতা। জামাল মিয়া, ৪। মোঃ সিয়াম (২৪) পিতা: আমির আলী, ৫। মোঃ শাওন (২৪) পিতা: হোসেন মিয়া, সর্ব সাং: ডুমুরিয়া চাঁনপুর, পো: কুমিল্লা সদর, থানা: কোতয়ালী মডেল, জেলা: কুমিল্লাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্র এলাকায় প্রকাশ্যে আদর্শ সদরের ডুমুরিয়া চাঁনপুর গোমতী বাঁধের আশপাশে গোমতী টার্চের সামনে মাদকদ্রব্য বেচা বিক্রি করার সময় সেচ্ছাসেবক দল নেতা প্রতিবাদ করলেই বুধবার রাতে মাদক কারবারিরা একজোট হইয়া হাতে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়া শামসুল আলম রিয়াদের উপর হামলা চালায়। এসময় আশপাশের লোকজন আসিয়া তাকে রক্ষা করে এবং জাতীয় সেবা ৯৯৯ ফোন করিলে পুলিশ ঘটনাস্থলে আসিয়া উদ্ধার করে। আহত রিয়াদকে জরুরী ভিত্তিতে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়া চিকিৎসা করায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এঘটনায় আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa