
কিশোরগঞ্জ -২ আসনে মনোনয়নে রদবদল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনে আ’লীগের মনোনয়নে রদবদল করেছে দলটি। ফলে এ আসনে মনোনয়ন পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, সাবেক অতিরিক্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। এ আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।
এ আসন থেকে আরো যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা হলেন, সাবেক সাংসদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাহী কমিটির চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, , বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, দীন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, বিশিষ্ট শিল্পপতি মো: মকবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক আদিল।
উল্লেখ্য এ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছিলেন মোট ১১জন মনোনয়ন প্রত্যাশী নেতারা।
কিশোরগঞ্চ -২ আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সমন্বয়ে গঠিত। জেলা নির্বাচন অফিসের সূত্র মতে কটিয়াদী উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়ন রয়েছে। কটিয়দী উপজেলার মোট ভোটার সংখ্য ২ লাখ ৫২’হাজার ৫০৯ জন।এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৩১০ জন ও নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ১৯৯ জন।
অন্যদিকে পাকুন্দিয়া উপজেলায় একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়ন রয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৮০৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১৯৮ জন ও নারী ভোটার এক লাখ ৬০৮ জন।
![]()









