- - -

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জওয়ান নিহত 

Print News

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জওয়ান নিহত

 

জম্মু ও কাশ্মীরে ভয়ংকর দুর্ঘটনা। ভূ-স্বর্গের বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক। শনিবার (৪ জানুয়ারি ) এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩ জন সেনাকর্মী। সেনা সূত্রে প্রকাশ, সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পড়েই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর আহত হন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ঘটনাস্থলে সেনার পাশাপাশি স্থানীয় পুলিশ পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa