- - -

কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Print News

কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

 

টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় কেক কেটে ও বৃক্ষ রোপণের মাধ্যমে জাঁকজমক ভাবে কালিহাতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সোমবার সন্ধ্যা ৭টায় কালিহাতি স্কুল মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা, সভাপতি: চঞ্চল পাল, সাংগঠনিক সম্পাদক: আরিফুর ইসলাম,দপ্তর সম্পাদক: আলম ইসলাম, সম্মানিত সদস্য আলামিন,মোখলেসুর রহমান, তগরিল ইসলাম মোজাহিদ ইসলাম,রাশিদুল ইসলাম,নিহাল আহমেদ প্রমুখ।

জানা যায়- কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় সুবিদাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এসব নিয়ে কাজ করে যাচ্ছে, কালিহাতী সমাজ কল্যান ফাউন্ডেশন।

সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা বলেন “কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন” এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa