- - -

কালিহাতীতে ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির জনসভা

Print News

কালিহাতীতে ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির জনসভা

 

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতি ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে গোপালদীঘি হাইস্কুল মাঠে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক,সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn