- - -

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

Print News

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

 

টাঙ্গাইলের কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে৷ গ্রেফতার করেছে পুলিশ। ১০ ও ১১ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn