- - -

কালার রেভোল্যুশন : ইরান থেকে বাংলাদেশ – সরকার পতনে সিআইএ!

Print News

কালার রেভোল্যুশন : ইরান থেকে বাংলাদেশ – সরকার পতনে সিআইএ!

 

কোটা আন্দোলনের নামে প্রোফাইল লাল করে “সাইকোলজিক্যাল গেম” খেলা হয়েছে যাকে বলে “কালার রেভোল্যুশন”! এই “কালার রেভোল্যুশন” সম্পর্কে জানলে বাংলাদেশে “কোটা” আন্দোলন থেকে সরকার পতনের পটভূমি একদম ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যাবে যে, সেন্ট-মার্টিনে মার্কিন ঘাটি করতে অস্বীকৃতিতেই শেখ হাসিনার কপাল পুড়ে।
সাধারণত পশ্চিমা কোন রাষ্ট্র, প্রায় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র, “কালার রেভোল্যুশন” ঘটিয়ে থাকে তুলনামূলক কম শক্তিশালী উন্নয়নশীল কোন রাষ্ট্রে।

কেন ঘটানো হয়?
যখন একটি রাষ্ট্র অ্যামেরিকার অযৌক্তিক কোন আব্দার মানতে অস্বীকার করে, তখনই অ্যামেরিকা “নন-ভায়লেন্ট” পন্থায় সে সরকারকে উৎখাত করার সিদ্ধান্ত নেয়। সে দেশের কিছু নাগরিকের মাথায় ঢুকিয়ে দেয় তোমাদের একটা “স্বাধীনতা” দরকার। বর্তমান শাসক তোমাদের উপর জু*লু*ম করছে, তোমরা কেন এটা মেনে নিচ্ছ? একটু একটু করে, বছরের পর বছর ধরে নাগরিকদের ক্ষেপীয়ে তোলা হয়।
বাংলাদেশে যে সরকার পতন আন্দোলন হয়েছে সেটা অ্যামেরিকার “কালার রেভোল্যুশনের” ধারাবাহিকতা মাত্র। এই টাইপ রেভোল্যুশনে সিআইএ প্রথম সফলতা লাভ করে ইরানে, ১৯৫৩ সালে। রেজিম চেঞ্জের এই স্ট্রাটেজি প্রয়োগ করলে কোন সরকারের টিকে থাকার চান্স প্রায় শুন্য।

কালার রেভোল্যুশনের ইতিহাসঃ
ইউএস ইন্টেলিজেন্স এ পর্যন্ত ৫০টির অধিক দেশে সরকার পতন ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে। “নন-ভায়োলেন্ট” এই স্ট্রাটেজি ব্যবহারে তাদের সাক্সেস রেট প্রায় ৯০%।
“কালার রেভোল্যুশন” এর বাকগ্রাউন্ড কালার একই, কালো -অর্থ ধ্বংস ও অরাজকতা। এই স্ট্রাটেজিকে “ফ্লাওয়ার রেভোল্যুশন” ও বলা হয়। যেমন জর্জিয়াতে ঘটেছিলো “রোজ বা গোলাপ রেভোল্যুশন”, ইউক্রেনে “অরেঞ্জ রেভোল্যুশন”, কিরগিজস্তানে “টিউলিপ রেভোল্যুশন”, তিউনিসিয়াতে “জেসমিন রেভোল্যুশন”। সিআইএ সমর্থিত রেভোল্যুশন ঘটেছে সিরিয়া, ইরাক, লিবিয়া, সম্প্রতি ভেনিজুয়েলা আর এখন বাংলাদেশে।

পরিবেশ ও পরিস্থিতি বুঝে ফুল অথবা কালার সিলেক্ট করা হয়। রেভোল্যুশনের লক্ষ্য হয়ে থাকে উগ্র জাতীয়তাবাদ, যে আফিম খাইয়ে মানুষকে বশে আনা যায়। আন্দোলনের প্রতিপাদ্য থাকে কমন কিছু ইস্যু, যেমন রাজনৈতিক, সামাজিক, প্রাদেশিক কিংবা ধর্মীও অস্থিতিশীলতা অথবা একনায়কতান্ত্রিক অভিযোগ। অভিযোগ আনা হয় ভিন্ন মত ও দলের বা ধর্মীও গোষ্ঠীর উপর নিপীড়নের। এসব অভিযোগকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে কৌশলে ব্যবহার করে আর সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়িয়ে।
ফলাফল একই। সরকার পতন।

কিভাবে কাজ করে?
এই রেভোল্যুশনে ব্যবহার করা হয় বিরোধী দল বা গোষ্ঠীকে, উস্কে দেয়া হয় সেদেশের তরুণ সমাজকে। ক্ষমতা, অর্থ, খ্যাতি ও কাল্পনিক অনেক সুযোগ সুবিধার লোভ দেখিয়ে খেপিয়ে তোলা হয়। নাগরিকরা, বিশেষ করে নেতৃত্ব দানকারী তরুণরা যদি হয় নির্বোধ, অথবা যদি তাদের ভিন্ন আরও উদ্দেশ্য থাকে, তাহলে তাদেরকে উস্কে দেয়াটা সহজ হয়ে যায়। একই কায়দায় কাছে টানা হয় ব্রেইন-ওয়াশড ও নিষিদ্ধ অনেক ইসলামিক গোষ্ঠীকে যারা ধর্মের নামে জীবন বিসর্জন দিতে পিছপা হয় না।
ব্যাপক আকারে ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া যা দিয়ে তরুণ সমাজকে সহজে প্রভাবিত করা যায় এবং একটা রেজিমের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড় করানো যায়।

রেভোল্যুশনকে বেগবান ও ভ্যালিড প্রমাণ করতে স্থানীয় জনপ্রিয় ব্যক্তি ও গোষ্ঠীকে ব্যবহার করা হয়, যাদেরকে বিশাল জনগোষ্ঠী আইডল বলে বিশ্বাস করে।
আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও পর্যায়ক্রমে সেটা ধ্বংসাত্মক রুপ নেয়, যেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে জড়িয়ে যায়, আন্দোলনকারীদের নিষ্ক্রিয় করতে দেশের প্রচলিত আইনের প্রয়োগকে “স্বৈরাচারী অ*ত্যা*চার” হিসেবে মিডিয়ার কাছে তুলে ধরতে পারে, যা দেখে সাধারণ মানুষ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। আন্দোলন হয়ে উঠে আরও শক্তিশালী।
এরকম আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা ৫%-১০% হয়ে থাকলেও সে রেশিওকে হাজারগুন বেশি প্রমাণ করতে চেষ্টা করে, আন্তর্জাতিক মিডিয়া ও রাষ্ট্র থেকে সমর্থন চেয়ে থাকে ক্ষমতাসীনের বিরুদ্ধে।

কালার রেভোল্যুশনের সফলতাঃ
প্রায় ক্ষেত্রেই তাদের এই স্ট্রাটেজি সফল হয়ে উঠে। ক্ষমতাসীন সরকার তখন আত্মসমর্থন করে।
তখন “কালার রেভোল্যুশনে”র মূল হোতারা একে একে সামনে চলে আসে ও ক্ষমতা দখল করে। আন্দোলনকে স্পন্সর করা গোষ্ঠীর পূর্ব নির্ধারিত ব্যক্তিকে সরকার প্রধান করে। আর এই ব্যক্তিকে তারাই গড়ে তুলে বহু বছর ধরে, বিলিয়ন ডলার ঢেলে। নতুন রাষ্ট্রপ্রধান ও তার বাহিনী পতিত সরকার ও তাদের সমর্থকদের কোণঠাসা করতে সবরকম বৈধ ও অবৈধ পন্থা বেছে নেয়। যেসব মিডিয়ার সাহায্যে তাদের আন্দোলন বেগ পেয়েছিল, এবার সেসব মিডিয়া কিংবা ব্যক্তিকে এরা চুপ করিয়ে দেয়।

“কালার রেভোল্যুশন” ৯৯ভাগ ক্ষেত্রে বিদেশী সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটে থাকে, এর স্থানীও নেতারা সরকার চালাতে সম্পূর্ণ অযোগ্য কিন্তু বিদেশী মদদে এদের বিশাল উদ্দেশ্য থাকে একটা দেশকে লুট করা, পূর্বের শাসকের সকল অবদান ও চিহ্নকে নিশ্চিহ্ন করা। এরা সাময়িক প্রবল জনপ্রিয়তা অর্জন করে, তারা প্রোপাগান্ডা ছড়ায় যে আগের সরকার থেকে তারা কতটা ভালো ও যোগ্য, পতিত সরকার ও তার সমর্থকদের প্রতি তাদের আক্রমণাত্মক মিথ্যা ন্যারেটিভস জনগণের ব্যাপক সমর্থন লাভ করে।

একটু একটু করে কিভাবে জনগণের ভেতর বিষ ভরে দিতে হয় সেটা নিয়ে প্রায় এক দশকের বেশি সময় ধরে “আরবি-ভাষী” ইন্টারনেট লেখকদের ট্রেনিং দেয় অ্যামেরিকা, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কেনা হয়। যার ফলাফল ২০১১ এর “আরব স্প্রিং” বা আরব বসন্ত।

২০২৩ সালের ডিসেম্বরে রাশিয়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে যে অ্যামেরিকা “আরব বসন্ত” স্টাইলে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেবার প্লান করছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন সে সতর্কতা অবলীলায় অগ্রাহ্য করেন। ফলাফলঃ মাত্র এক বছরের ভেতর হাসিনা সরকারের পতন।

সরাসরি শক্তি প্রয়োগ থেকে “নন ভায়োলেন্ট” এই স্ট্রাটেজি অনেক সাশ্রয়ী। যেমন মাত্র ৬ বিলিওন ডলার খরচ করেই ইউক্রেনে ঘটানো হয় “অরেঞ্জ রেভোল্যুশন”।
যারা এই রেভোল্যুশনের বিপক্ষে অবস্থান নেয়, তাদেরকে পতিত শাসকের ‘দালাল’, ‘দেশদ্রোহী’ অথবা ‘স্পাই’ আখ্যা দিয়ে আক্রমণ করা হয়। আন্দোলনে সমর্থনকারী প্রধান বিরোধী পক্ষ ও নিরপেক্ষ মিডিয়াকে চুপ করিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয়।
তবে গুড নিউজ হল এই টাইপ রেজিম খুবই অল্পদিনই তাদের “হানিমুন পিরিয়ড” উপভোগ করে থাকে, আর এই অল্প সময়েই এরা দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করে ফেলে।

দেশে তখন চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, এমন অবস্থায় ইন্দন-দাতারা(দেশি ও বিদেশী) তাদের উপর আরোপিত সবরকম অভিযোগ অস্বীকার করে “নতুন” রাষ্ট্র পুনর্গঠনে “ডিপ্লোম্যাটিক স্ট্রাটেজি” মেন্টেইন করে সহযোগিতার হাত(ঋণ) বাড়িয়ে দেয় নব্য গঠিত সরকারের প্রতি। সম্প্রতি যেমনটা আমরা দেখেছি ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন ও এখন বাংলাদেশের ক্ষেত্রে। [কমেন্টে দেয়া পিকচার দ্রষ্টব্য]

এবার উপরোক্ত সিনারিওর সাথে বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই-অগাস্টের সিনারিও মিলিয়ে দেখুন। পিকচার একদম ক্লিয়ার। কোটা আন্দোলনের নামে নিরবে ঘটে গেছে একটা ক্যু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa