- - -

কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

Print News

কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এছাড়াও কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, থানা জামায়াতের আমির আব্দুর রউফ ও থানা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম কিতা ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এ সময় অত্র কালাই পৌরসহ ৫ ইউনিয়নের পূজা মন্ডপ এর সভাপতি , সাধারণ সম্পাদক আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুন্দরও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপনের পরামর্শ দেন এছাড়াও তিনি যেকোনো সমস্যার সম্মুখীন হবার আগে খবর দিয়ে সহযোগিতার কথা বলে সভা শেষ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa