- - -

কাটিগড়ার বুরুঙ্গায় রেলে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু 

Print News

কাটিগড়ার বুরুঙ্গায় রেলে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু

 

আসামরাজ্যের কাটিগড়ার বুরুঙ্গা রেলগেটের কাছে রেলের চাকায় কাটা পড়ে ১ যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মৃতব্যক্তি বড়খলার ভুবনেশ্বর নগর জিপির উত্তর ভাঙারপারের বাসিন্দা। প্রয়াত হাবিব আলি তালুকদারের পুত্র নিজাম উদ্দিন তালুকদার (৪৪)। রবিবার (৮ ফেব্রুয়ারী ) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়। জানা গেছে, কাটিগড়ার বুরুঙ্গায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে এ বিপত্তি। আশংকা করা হচ্ছে রেললাইন পেরোতে গিয়ে সংগঠিত হয়েছে এ ঘটনা। রেলের চাকায় খন্ড – বিখন্ড হয়েছে মৃত নিজামের দেহ। দুর্ঘটনার খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa