- - -

কাছাড়ের উধারবন্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত 

Print News

কাছাড়ের উধারবন্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

 

ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, উধারবন্দ বিধানসভা এলাকার পানগ্রামে অবস্থিত কেডি রড ইন্ডাস্ট্রিতে রবিবার (২৬ জুলাই ) এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আন্তত ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও একাধিক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানা চত্বর আতংক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সাহায্য করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কারখানার মূল গেট বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ নিহত শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa