- - -

কর্ণফুলীতে আগুনে পুড়ে ৯ পরিবার সম্বলহীন

Print News

চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৯ পরিবারের যাবতীয় আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ ২টি গরু পুড়ে ছাই।

সোমবার ( ৯ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) হাশিম মেম্বারের দোকান জামালের বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের- আলি হোসেন, সিকান্দার, ছগির আহমদ, শেখ আহমদ, ফরিদা আকতার, মনছুর আলি, আমির হোসেন, আবদুর রহমান ও মোহাম্মদ আলি।

স্থানীয় এলাকাবাসী বলেন, হঠাৎ আগুন দেখে সবাই তাড়াহুড়ো করে আগুন নিভানোর জন্য দৌঁড়ায়ে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ততক্ষনে আগুনে পুড়ে নয় পরিবার সম্বলহীন হয়ে যায়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইসমাইল হোসেন বলেন, আগুনের খবর শুনে আমরা আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে নয়টি পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ৪০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa