
কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেফতার ১
চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্রসহ মো: শুক্কুর মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
রবিবার (২৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক পুলিশ ফাঁড়ি থেকে তাকেগ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানান, মইজ্জারটেক চেকপোস্টে নিয়মিত তল্লাশী চলাকালীন সাতকানিয়া উপজেলা থেকে আসা ঈগল সার্ভিস পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বাস যাত্রী মো: শুক্কুর মিয়া অস্ত্র (ওয়ান শুটার গান) সহ গ্রেপ্তার করা হয়। ওই আটককৃত ব্যক্তি চন্দনাইশ থানাধীন দোহাজারী হাতিয়াখোলা ৮নং ওয়ার্ডের কোরবান আলীর ছেলে।
কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টর সেকান্দর মিয়া বলেন, আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে অস্ত্রটি সাতকানিয়ার এক ব্যক্তির হয়ে চট্টগ্রাম নগরের অজ্ঞাত স্থানে পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছিল তার সাথে। পেশায় সে একটি গরুর ফার্মের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, মইজ্জারটেক পুলিশ ফাঁড়িতে বাসে তল্লাশি চালিয়ে মো: শুক্কুর মিয়া নামের একব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন ।
![]()









