- - -

কমপক্ষে ৩ সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস প্রধান 

Print News

কমপক্ষে ৩ সন্তান নেওয়ার নিদান দিলেন আরএসএস প্রধান

 

 

জন্মহার ২•১ এর নীচে নেমে গেলে সেই জাতির অবলুপ্তি ঘটবে। এমনটাই নাকি দাবি করা হয়েছে গবেষণায়। সেই আবহে এবার ভারতীয় পরিবারগুলিকে ও কমপক্ষে ৩ সন্তান নেওয়ার নিদান দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ( আরএসএস) এর প্রধান মোহন ভাগবত। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত একটি সভায় এমন বক্তব্য করেছেন আরএসএস প্রধান। সভায় তিনি বলেন, ” জনসংখ্যা বৃদ্ধি না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমা অত‍্যন্ত উদ্বেগের বিষয়। জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বলছে, কোনও জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২•১ এর নীচে নেমে গেলে সেই সমাজের অবলুপ্তি ঘটে। এ জন্য বাইরে থেকে কোনও আক্রমণের প্রয়োজন নেই। একা একাই ধ্বংস হয়ে যাবে ওই জাতি। এর আগেও বহু ভাষা ও সভ‍্যতা এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। সে জন্য জনসংখ্যা বৃদ্ধির হার কখনওই ২•১ এর কম হওয়া উচিত নয়।” মোহনের দাবি, প্রত‍্যেক পরিবারের উচিত ২ এর বেশি, অর্থাৎ কমপক্ষে ৩ টি করে সন্তান নেওয়া। জনসংখ্যার ভারসাম্য বজায় থাকলে সমাজ ও স্থিতিশীল থাকবে। এবারও ভগবতের মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa