- - -

কভারভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

Print News

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
২২ আগস্ট বেলা ১১টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বয়স ষাটোর্ধ্ব বলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদারীপুরগামী একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত ভ্যানকে (থ্রি হুইলার) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa