- - -

কথিত ব্যাবসায়ী নেতার মুখোশধারী দখলবাজ আবুল কালাম গংদের আইনের আওতায় আনার দাবি

Print News

রিয়াজুদ্দিন বাজারে লুটপাটে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সংবাদ সম্মেলন
কথিত ব্যাবসায়ী নেতার মুখোশধারী দখলবাজ আবুল কালাম গংদের আইনের আওতায় আনার দাবি

 

আজ ৭ জুলাই রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে গত ২৮ জুলাই দিবাগত রাতে রিয়াজুদ্দিন বাজার মোহাম্মদীয়া প্লাজা ও রিদোয়ান কমপ্লেক্স মার্কেটে অগ্নিকান্ডের সময় রহমতুনিছা রোডে প্রনব চক্রবর্তীর মালিকানাধীন মার্কেট দখলে নেওয়ার উদ্দেশ্যে জগদীশ ষ্টোর, হালাল টী হাউস, বায়েজিদ স্টোরসহ ৪ টি গুদাম লুটপাটের মুল হোতা আবুল কালাম গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা বলেন, যখন আগুনে পুড়ে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক তখনই পরিকল্পিতভাবে সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর ঝাপিয়ে পড়ে চোখের সামনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তৎসময়ে থানা পুলিশের আইনি সহযোগিতা ছিল রহস্যজনক। তখন পুলিশের সহযোগিতা চাইলেও তারা যথাযথ সহযোগিতা করেনি। পুলিশ কমিশনারসহ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত চিহ্নিত মাদক ও অর্থ চোরাকারবারি, দখলবাজ আবুল কালাম গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জিতু কুন্ডুর পক্ষে তার মামা নারায়ন কুন্ডু।

উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজারের প্রবীণ ব্যবসায়ী ও জায়গার মালিক বীর মুক্তিযোদ্ধা প্রণব কুমার চক্রবর্তী, তার মেয়ের জামাতা- জাতীয় ফুটবলার টুটুল দাশ, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ কামাল মিয়া, মো. খোরশেদ উল্লাহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa