
ওসমানীনগরে সিএনজি চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার, চোরাই গাড়ি উদ্ধার
সিলেটের ওসমানীনগর থানা পুলিশ সিএনজি (অটোরিকশা) চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার রাত ৮টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোখলেছুর রহমান মোখলেছ (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোখলেছুর রহমান কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলার মেন্দিভাগ এলাকায় বসবাস করছিলেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, গ্রেফতারকৃত মোখলেছুরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাড়িটি তার কাছে হস্তান্তর করা হবে।
![]()









