
এ্যাডভোকেট সৈয়দ কেরামত হোসেন এর কবিতার বই “স্বপ্নের অন্তরালে বাস্তবতা” মোড়ক উন্মোচন
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র এ্যাডভোকেট সৈয়দ কেরামত হোসেন একজন সব্যসাচী লেখক ও কবি। ছড়া , গল্প , কবিতা ও উপন্যাস সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ।
সম্প্রীতি এ্যাডভোকেট সৈয়দ কেরামত হোসেনের রচিত কবিতার বই “স্বপ্নের অন্তরালে বাস্তবতা”- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল। শুক্রবার বিকেলে (২৬ এপ্রিল- ২০২৪) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পীরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাবু নিরাঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট কবি ও লেখক এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। শুক্রবার (২৬ এপ্রিল -২০২৪) কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশ- এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক এমপি জাকিয়া তাবাসসুম জুঁই তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন,ছড়া, গল্প ,কবিতা, গান, শিল্প সংস্কৃতি ও শিল্পকলা বাঙালির জাতির রক্তে প্রবাহমান। বাঙালির প্রতিটি ধর্মীয়, সামাজিক ও অফিসিয়াল প্রোগ্রামে শিল্প সংস্কৃতি ও শিল্পকলার ব্যবহার পরিলক্ষিত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ছড়া, গল্প, উপন্যাস ও কবিতা লেখা অসম্ভব একটি কাজ। আর সেই কঠিন কাজটি শত ব্যস্ততার মধ্যেও এ্যাডভোকেট সৈয়দ কেরামত্র হোসেন করে যাচ্ছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত।
এসময় বইটির লেখক এ্যাডভোকেট সৈয়দ কেরামত হোসেন বলেন, আমি যতই কাজের পাগল হই না কেন, আমার হৃদয়ে বাস করে একটি ছোট্ট কিশোর, দুরন্ত তরুণ, টগবগে যুবকের প্রতিচ্ছবি। দেশ, মাটি ও মানুষের প্রতি আমার অন্য রকম টান ও ভালোবাসা। যা আমাকে লিখতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেশ বরেণ্য কবি মাসুদ মুস্তাফিজ, বিশিষ্ট কবি, লেখক, কলামিস্ট জোবায়ের আলী জুয়েল, কবি এ গবেষক চাষা হাবিব,এ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন, দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কবি ও সাংবাদিক কাশী কুমার জন্টু, কবি মোকছেদ আলী, কবি রেজাউল আলম উজ্জল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবি ও শিক্ষক সতিশ চন্দ্র রায়, কবি কমল কুজুর, কবি নিরাঞ্জন হীরা, কবি কালিপদ রায়, কবি চঞ্চল রায়, কবি প্রফুল্ল রায় সদাশিত, কবি মেহেনাজ পারভীন, বিশিষ্ট ছড়াকার মোমিনুল ইসলাম, কবি শুভ্রত বসাক, কবি পরাগ, কবি মোঃ শেখ সাব্বির হোসেন, কবি মাজেদুর রহমান বাপ্পী প্রমুখ উপস্থিত বক্তরা কবিতার বইটির উপর আলোচনা করেন।
প্রকাশিত এই কবিতার বইয়ে ৫৯টি কবিতা রয়েছে। কবিতা গুলোর প্রতিটিতে আলাদা আলাদা রোমান্টিক আবহে বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য রাজনৈতিক, সংকট, অবুঝ শিশুর চাপা কষ্ট প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে।
দেশ বরেণ্য কবি মাসুদ মুস্তাফিজ তার বক্তব্যে বলেন, এই দেশ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ ঘিরে যত গান কবিতা লেখা হয়েছে বিশ্বের আর কোনো দেশকে নিয়ে এতো গান কবিতা, সাহিত্য রচিত হয়নি।
বিশিষ্ট কবি ও কলামিস্ট জোবায়ের আলী জুয়েল কবিতার বইয়ের বিভিন্ন বিষয় আলোচনা করে নতুন প্রজন্মকে বেশি বেশি করে বই পড়তে, চিঠি লিখতে ও মোবাইল ছেড়ে একসঙ্গে বসে গল্প করতে উপস্থিত দর্শকদের তিনি অনুরোধ জানান। এসময় বক্তারা গুণী এই লেখক ও লেখকের পরিবারের সদস্যদের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
![]()








