- - -

এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সম্পন্ন

Print News

এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সম্পন্ন

 

এম রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুর রসুলের পৃষ্ঠপোষকতায় গত ১৯ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার দক্ষিণ মগধরা ৯নং ওয়ার্ড ষোলশহর বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রথম বারের মত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্ট্যারনেশানাল ৩১৫ বি ৪ বাংলাদেশ এর জোন চেয়ারম্যান লায়ন মোঃ আশ্রাফ উল্যাহ এম.জে.এফ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি লায়ন ফরিদ উদ্দিন নিজামি, এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মাঈন উদ্দিন, যুগ্ম মহাসচিব মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক মেম্বার মজাহারুল ইসলাম, ব্যবসায়ী সোহেল শাফায়েত, বাবলু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সভাপতি লায়ন আবদুল কাদের। এতে মোনাজাত পরিচালনা করেন ষোলশহর বাজার জামে মসজিদের পেস ইমাম মাওলানা সাইয়েদ।

বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৮টা ১৫ পর্যন্ত ডা.আশ্রাফুল ইসলাম এমবিবিএস মোট ৫৭ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন। এর পূর্বে উক্ত ফাউন্ডেশন চট্টগ্রাম থিয়েটার হলে সমাজ সেবা দিবসে ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়। গত রমজানে ইফতার সামগ্রি বিতরণ, যাকাত বিতরণ, চিকিৎসা ও গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা করে থাকে উক্ত ফাউন্ডেশন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa